বায়ুদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বায়ু দষণকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, দেশের মানুষ যাতে সুন্দর ও মনোরম পরিবেশে বসবাস করতে পারে- সেজন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। বায়ু দূষণকারীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।
শাহাব উদ্দিন আজ রাজধানীর মানিকমিয়া এভিনিউ, খিলক্ষেত ও আফতাবনগরে পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর পরিচালিত মন্ত্রণালয়ের অভিযান কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন।
এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বায়ুদূষণ রোধে সরকার ঘোষিত বিশেষ অভিযানে আজ ঢাকা ও আশেপাশের ৫ স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে পরিবেশ দূষণের দায়ে মোট ২৬টি যানবাহনকে ৮৫ হাজার টাকা এবং ১০টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, গাজীপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকা’র উদ্যোগে ঢাকা জেলার সাভার, মানিকমিয়া এভিনিউ, খিলক্ষেত, আফতাবনগর এবং গাজীপুর জেলার বাইপাস এক্সপ্রেস ওয়ে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং বিআরটি মহাসড়ক নির্মাণকারী ২টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়। সাভার এলাকায় মোবাইল কোর্টে যানবাহনের মানমাত্রাতিক্ত হর্ন দিয়ে শব্দ দূষণের দায়ে ৪টি যানবাহন হতে মোট ১১ হাজার টাকা এবং যানবাহনের কালোধোঁয়া সৃষ্টি করে বায়ুদূষণের দায়ে ৪টি যানবাহন হতে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খিলক্ষেত এলাকায় মোবাইল কোর্টে যানবাহনের মানমাত্রাতিক্ত হর্ন দ্বারা শব্দদূষণের দায়ে ৭টি যানবাহন হতে মোট ৩৫ হাজার টাকা এবং নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ২টি প্রতিষ্ঠান হতে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আফতাবনগর এলাকায় মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৭টি প্রতিষ্ঠান হতে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মানিকমিয়া এভিনিউ এলাকায় মোবাইল কোর্টে যানবাহনের কালোধোঁয়া সৃষ্টি করে বায়ূদূষণের দায়ে ১১টি যানবাহন হতে মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






