বায়ুদূষণ রোধে ঢাকার আশপাশের ইটভাটা বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বায়ুদূষণ রোধে ঢাকার আশপাশের সমস্ত ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশ দিয়েছেন আদালত। এসময় বায়ু দূষণ রোধে কী কী করা হয়েছে তা জানতে কমিটি গঠনেরও নির্দেশ দেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে রিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত (২১ জানুয়ারি) প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২৭ জানুয়ারি একটি রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে পরের দিন ২৮ জানুয়ারি আদালত রুলসহ ঢাকা মহানগরীতে ‘ধুলাবালিপ্রবণ’ এলাকাগুলোতে সকাল ও বিকেলে দু’বার পানি ছিটাতে ঢাকার দুই সিটিকে নির্দেশ দেন আদালত। পরে পানি ছেটানো হয়েছে কি না সে বিষয়ে ব্যাখ্যা জানতে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলবও করেন হাইকোর্ট। এরপর গত ৫ মে তাদের আদালতে ভর্ৎসনাও করা হয়।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল