বায়োস্কোপের নেশা ওলিয়ারকে ছাড়ে না
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি : বাসস
এক সময়কার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিনোদন ছিল বায়োস্কোপ দেখা। এখন আর আগের মত চোখে পড়ে না। বাইস্কোপ দেখিয়ে শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের আনন্দ দেওয়ার মাধ্যমে নিজের সংসার চালাচ্ছেন ওলিয়ার রহমান বিশ্বাস। বাড়ি ঝিনাইদহর শৈলকুপা উপজেলার বড়বাড়িবগুড়া গ্রামে।
সম্প্রতি নড়াইল-যশোরের সীমান্তবর্তী বাঁকড়ী গ্রামে তে-ভাগা আন্দোলনের প্রাণপুরুষ ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে দু’দিনব্যাপি অমল সেন স্মরণ মেলায় কথা হয় বায়োস্কোপ চালিয়ে জিবিকা নির্বাহ কারি ওলিয়ার রহমান বিশ্বাসের সাথে।
জানা গেছে, ঝিনাইদহর শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের ওলিয়ার রহমান বয়স (৫২) বছর। সংসারে রয়েছে স্ত্রীসহ ২ ছেলে ও ২ মেয়ে। দীর্ঘ ২৫ বছর যাবৎ বাইস্কোপ দেখিয়ে সংসার চালিয়ে জীবন-যাপন করছেন। এর পর প্রায় ১০ বছর বাইস্কোপ দেখানো বন্ধ থাকলেও ফিরে এসেছেন নতুন করে। আগে বিভিন্ন হাট-বাজারে দর্শকদের বাইস্কোপ দেখিয়ে ৪০ থেকে ৬০ টা পর্যন্তু আয় হতো। বর্তমানে দিনের খরচ বাদে ৩ থেকে ৪০০ টাকা পর্যন্তু আয় করেন ওলিয়ার।
ওলিয়ার রহমান জানান, আগে ৫০ পয়সায় জন প্রতি বাইস্কোপ দেখালেও ধীরে ধীরে এখন ১০ টাকায় উত্তীর্ণ হয়েছে। নতুন করে বাইস্কোপের বাক্সটি তৈরি করতে সাড়ে ৪ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। সাথে রয়েছে বিভিন্ন ছবিসহ অন্যান সরঞ্জমাদি।
বাইস্কোপ দেখে পলাশ কর্মকার বিশ্বাস বলেন, আমি আগে কখনও বাইস্কোপ দেখিনি এবারই প্রথম দেখলাম।
জয় দাস বলেন, আমাদের বাবা-ঠাকুরদার কাছে বাইস্কোপের গল্প শুনেছি আজ দেখলাম সত্যিই অনেক ভাল লাগছে।
কৃষ্ণারানী বিশ্বাস বলেন, বাইস্কোপ প্রথমবার দেখলাম এর মধ্যেও অনেক কিছু শেখার আছে।
নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম-সম্পাদক শামীমুল ইসলাম টুলু বলেন, বায়োস্কোপ আমাদের গ্রামীণ ঐতিহ্যবহন করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গ্রামীণ সাংস্কৃতিরে সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব তাই এ ঐতিহ্যবাহী বিনোদন ধরে রাখা উচিত।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



