বিউটিশিয়ানকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর শেরে বাংলা নগরের শুক্রাবাদ এলাকায় অন্তঃসত্ত্বা পার্লারকর্মীকে কৌশলে বাসায় ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে ১৩ অক্টোবরের বিভিন্ন জাতীয় দৈনিকের খবরের বরাতে বলা হয়, নির্যাতনের শিকার ওই নারী মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্বামীর সাথে বসবাস করেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই নারী অনলাইনে বিউটি পার্লারের কাজ করত। ১১ অক্টোবর ওই নারী সাভারের এক আত্মীয়ের বাসায় থাকাকালীন সময় ধানমন্ডি থেকে এক নারী ফোন করে তাকে রূপসজ্জার কাজের প্রস্তাব দেয়। নির্যাতনের শিকার নারী শুক্রাবাদের ওই বাসায় গেলে সেখানে আগে থেকে উপস্থিত তিনজন পুরুষ তাকে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর চেষ্টা করে এবং মারধর কর, সাথে থাকা ফোন ও টাকা কেড়ে নেয়। পরবর্তীতে তিন যুবক ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং বিষয়টি জানাজানি হলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। বিষয়টি স্বামীকে জানান এবং সাভারের ওই বাসায় তরুণী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে স্থানান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুদের প্রতি দলবদ্ধ ধর্ষণের ঘটনাসমূহ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সংঘটিত এসব ঘটনা নারীর স্বাভাবিক জীবনযাপন, গণপরিসরে স্বাধীন চলাচল, নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করে তুলেছে বলে সংশয় প্রকাশ করা হয়। পাশাপাশি ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। এই অবস্থা থেকে উত্তরণে দ্রুত বিচার নিশ্চিতকরণে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
নির্যাতনের শিকার নারীর সুচিকিৎসার দাবিও জানানো হয়।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


