ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৩:৪৪:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

বিএনপির ৯ নারী প্রার্থী চূড়ান্ত মনোনীত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত তালিকায় ২০৬ আসনে প্রার্থীদের মধ্যে মনোনীত হয়েছেন মোট ৯জন নারী।


অাজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
বিএনপির ৯ নারী প্রার্থী হলেন, রংপুর-৩: রিটা রহমান, নাটোর-১: কামরুন্নাহার, নাটোর-২: সাবিনা ইয়াসিমন ছবি, সিরাজগঞ্জ-১: রুমানা মোরশেদ কনক চাঁপা, ঝালকাঠি-২: জেবা আমিন খান।


এছাড়া শেরপুর-১: ডা. সানসিলা জেবরিন,নেত্রকোনা-৪: আসনে তাহমিনা জামান, ফরিদপুর- শামা ওবায়েদ এবং কক্সবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন হাসিনা আহমেদ।

 

এদিকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৬ জন নারী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।