বিএনপি-জামায়াতের কারণে দেশের আর্থিক ক্ষতি হচ্ছে : তারানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৪০ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিএনপি-জামায়াতের কারণে বাংলাদেশ বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট বিনা পয়সায় পেয়েছিলেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে শুধুমাত্র বঙ্গবন্ধুর নামে হবে বলে সে বিষয়ে আর কোন পদক্ষেপ নেয়নি। এ কারণে আমরা অরবিটাল স্লটটি হারাই। পরবর্তীতে আমাদের অরবিটাল স্লটটি টাকা দিয়ে কিনে নিতে হয়েছে।
রোববার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ একটি পরিবারের মতো। আগামী সংসদ নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে এবং নির্বাচনের আগেও তা করবে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের বিজয় উৎসব পালন করতে হবে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, কালিহাতীর সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টের সকল শহীদ ও প্রয়াত আওয়ামী লীগ নেতাদের আত্মার মাগফেরাত এবং দেশের সম্মৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
- গাজায় পড়ালেখা ছেড়ে কাজে বাধ্য হচ্ছে শিশুরা
- আগামীকাল শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
- নির্বাচনে বিজয়ী বিএনপিকে চীনের অভিনন্দন
- মেয়েদের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা
- বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের
- আজও রাজধানী ফাঁকা, কাটেনি ভোটের আমেজ
- রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে তাপমাত্রা ১৮
- আইসিই হেফাজতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিবন্ধী নারীকে নির্যাতন
- এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা
- তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন মোদি
- বিএনপির ভূমিধ্বস বিজয়
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ









