ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:২৯:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

বিএনপি নিজেরাই নিজেদের মাইনাস করেছে : দীপু মনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৩৫ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, বিএনপিকে মাইনাস করার প্রয়োজন নেই। তারা নিজেরাই নিজেদের মাইনাস করেছে। খালেদা জিয়ার দল দুর্নীতি, দুঃশাসন, নাশকতা ও দেশবাসীর ওপর নির্যাতন করায় তালের অবস্থান তলানিতে গিয়ে ঠেকেছে।



রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুণি মিলনায়তনে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ আয়োজিত ‘আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।



দীপু মনি বলেন, বিএনপি তথাকথিত আন্দোলনের নামে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মানুষকে আগুনে পুড়িয়ে-পুড়িয়ে হত্যা করে দেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে পড়েছে।

 

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিশ্বের প্রথম তিন নম্বর দুর্নীতিবাজ সরকার প্রধানের একজন অভিধায় পরিচিত খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতির কারণেই নিজে নিজে রাজনীতি থেকে মাইনাস করেছেন। সেখান থেকে তার দলের মহাসচিব যা কিছু বলে হাস্যকর।



তিনি আরো বলেন, এতিমের টাকা আত্মসাৎ করায় তিনি (খালেদা) কারাগারে রয়েছেন। তার দলের বাঘা-বাঘা আইনজীবী তাকে মুক্ত করতে পারেননি। কারণ তিনি অভিযোগে অভিযুক্ত। তার এ মামলা আওয়ামী লীগ সরকার দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার এই মামলা হয়েছে। বিএনপির আইনজীবীরা এই মামলা আরও আগে নিষ্পত্তি করতে পারতেন। সেটা না করে তারা ( বিএনপির আইনজীবী) এ মামলাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।


স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন গাজী গোলাম দস্তগীর গাজী এমপি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার কবির, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, মহিলা আওয়ামী লীগের নেত্রী বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা, ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ডা. আবু ইউসুফ ফকির প্রমুখ।