ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:০৮:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেত্রী মাহমুদা আক্তার লিটা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা

চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা

প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার রাতে বাসে করে ঢাকায় আসার পথে ফেনীর লালপুর এলাকায় বাস থামিয়ে লিটাকে গ্রেফতার করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় থেকে রাত পৌনে ১১টার দিকে লিটাকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তার দাবি, ওই বিএনপি নেত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ রয়েছে।

র‍্যাব কর্মকর্তা জানান, ওই নেত্রী বিভিন্ন সময় ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণা, আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন।

এদিকে লিটাকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।