বিএসটিআই আধুনিক ও কারিগরি জ্ঞান ব্যবহার করে দক্ষতার স্বাক্ষর রাখবে : প্রধানমন্ত্রী
আপডেট: ০৪:২৬ পিএম, ১৯ মে ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই সকল ক্ষেত্রে পরিমাপের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক ও কারিগরি জ্ঞান ব্যবহার করে দক্ষতার স্বাক্ষর রাখবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
তিনি আজ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা বলেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ন্যাশনাল মেট্রোলজি সেন্টারসমূহ নতুন নতুন পরিমাপ কৌশল উদ্ভাবন ও পরিমাপ বিজ্ঞানের উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৮৭৫ সালের ২০ মে ‘মিটার সমঝোতা স্মারক’ স্বাক্ষরের বর্ষপূর্তি স্মরণে বিশ্বব্যাপী এ দিনটিকে মেট্রোলজি দিবস হিসেবে পালন করা হয়।
তিনি বলেন, পরিমাপের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দুটি আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম ও ওআইএমএল এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মেজারমেন্ট এন্ড লাইট । জাতিসংঘ কর্তৃক এ বছরকে আন্তর্জাতিক আলোকবর্ষ ঘোষণা করায় এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও প্রধানমন্ত্রী বাণীতে বলেন।
শেখ হাসিনা বলেন,আলোক বিজ্ঞান একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রাত্যহিক জীবন থেকে আরম্ভ করে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক পরিবেশের উপর এর প্রভাব নিরূপণসহ, বৈদ্যুতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে পরিমাপের ভূমিকা অনস্বীকার্য।
অত্যাধুনিক আলোক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞান ও কৃষি বিজ্ঞানে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অপটিক্যাল প্রযুক্তি যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে।
তিনি বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা এবং বাংলাদেশের জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই এর উদ্যোগে আগামীকাল ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন।
১৯.০৫.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











