বিকৃত রুচির তথ্য উপস্থাপন না করার আহ্বান প্রধানমন্ত্রীর
আপডেট: ১১:১৪ এএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : 'অবাধ তথ্য প্রবাহের সুযোগ নিয়ে সামরিক শাসনের সুবিধা ভোগীরা এখন দেশে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন'। রাজধানীতে তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
গণমাধ্যমে সরকারের সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্রও গণমাধ্যমে উঠে আসা দরকার। এছাড়া প্রধানমন্ত্রী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কথা বা কাজ না করতে সবার প্রতি আহ্বান জানান।
সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ফিল্ম সেন্সর বোর্ড এবং গণযোগাযোগ অধিদপ্তর কাজ করবে একই ভবন থেকে। আর এ জন্যই সার্কিট হাউজ রোডে উদ্বোধন করা হলো ১৬ তলা তথ্য ভবনের নির্মাণ কাজ।
ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বলেন, সরকার মুক্তবুদ্ধি চর্চার সুযোগ নিশ্চিত করতে চায়। আর এ জন্য সরকারি গণমাধ্যমের পাশাপাশি দেশে কাজ করছে উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি গণমাধ্যম ।
প্রধানমন্ত্রী বলেন, 'আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেখান থেকে যাতে আমরা সরে না যাই। ভালো কাজের প্রচারের প্রতিফলন যেন ঘটে, মানুষ যেনো বুঝতে পারে যে তাদের জীবন মান উন্নত হচ্ছে'।
প্রধানমন্ত্রী আরও বলেন, 'প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে এবং কেউ কারো ধর্মে আঘাত দিয়ে কোনো কাজ করবে না এবং বলবে না'। প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার সুযোগ নিয়ে দেশে গণতন্ত্র নেই বলে যারা অভিযোগ আনছেন, তারা অনেকেই উর্দি পরা সামরিক শাসকের পরামর্শক ছিলেন।
যে সব বিকৃত তথ্য সমাজের ক্ষতি করে, মানুষকে বিভ্রান্ত করে তা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২.০৮.২০১৫
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











