ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১১:৫৫:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টার মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের সাজেক ত্যাগে নির্দেশনা দেওয়া হয়।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী সাময়িক বন্ধ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

আরও বলা হয়েছে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে ১১ অক্টোবর থেকে দুই দফায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচী পালন করা হয়। দুর্গাপূজার জন্য ৫দিনের জন্য অবরোধ স্থগিত করে। তাদের তিন দফা বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে ফের অবরোধের ডাক দেয় সংগঠন দুটি।

এদিকে উদ্ভুত পরিস্থিতির কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করা হয়।