বিজয়ের দিন থেকে চলবে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকা ও উত্তরবঙ্গে সহজে যাতায়াতের জন্য ১৬ ডিসেম্বর থেকে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ ট্রেনের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’। ট্রেনটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে সরিষাবাড়ি জামালপুর পর্যন্ত চলাচল করবে।
তথ্যপ্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি বিজয়ের মাসে নতুন ট্রেন বিজয়ের বেশে আসার কথা নিশ্চিত করে বলেন, নির্বাচনী এলাকায় জামালপুরের সরিষাবাড়িবাসীর প্রাণের দাবি পূরণ হতে হবে এ বিজয়ের মাসেই।
এছাড়াও প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সরিষাবাড়ি আধুনিক রেলস্টেশন। যার টেন্ডার প্রক্রিয়া শেষ হবে এ সপ্তাহেই। অ্যাডভোকেট মতিয়র রহমানের নামে নির্মিত স্টেশনটিও দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
এর আগে ২ অক্টোবর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সরিষাবাড়ি আওয়ামী লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসেম্বরের মধ্যে উত্তরবঙ্গ রুটে দুটি আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্তের ঘোষণা দেন। এছাড়াও তিনি জনসভায় সরিষাবাড়ির জরাজীর্ণ রেলস্টেশনটি মডেল স্টেশন, ওভারব্রিজ নির্মাণ ও অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলস্টেশন দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার প্রতিশ্রুত দেন।
এ বিষয়ে মতিয়র রহমান তালুকদার স্টেশনের বুকিং সহকারী জাহাঙ্গীর আলম বলেন, আমি শুনেছি ১৬ তারিখ থেকে আন্তঃনগর ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ ট্রেনটি চালু হতে যাচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে।
সরিষাবাড়ী স্টেশন মাস্টার আবদুর রাজ্জাক জানান, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি ও তারাকান্দি রেলস্টেশন হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত চলাচলকারী তিনটি লোকাল ট্রেনের সঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকা-উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর সময়সূচির মিল না থাকায় যাত্রীরা ঢাকা ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোয় ভ্রমণের সুবিধা ভোগ করতে না পারায় তিনটি লোকাল ট্রেনে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।
তিনি আরো জানান, ১৯৮৬ সালের পর রেলওয়েতে কোনো জনবল নিয়োগ দেয়া হয়নি। তাই বিভিন্ন সাব-স্টেশন জনবল শূন্য রয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জানান, সরিষাবাড়িকে মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। জনগণের উন্নয়নে প্রাণপণ চেষ্টা চলছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবেই বিজয়ের মাসে সরিষাবাড়ি রুটে আন্তঃনগর ‘বঙ্গবন্ধু এক্সপ্রেক্স’ ট্রেন চালু করে বিজয় স্মৃতিকে ইতিহাসের পাতায় স্থান করে দেয়া হবে।
এর আগে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের সরাসরি রেল যোগাযোগ উন্নয়নের জন্য প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে লিংক রেলপথ। ১৯৯৬ সালের শেষদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরের এক জনসভায় তারাকান্দি রেলস্টেশন থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত মিটারগেজ লিংক রেলপথ স্থাপনের ঘোষণা দেন।
২০১২ সালের ৩০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত মিটারগেজ লিংক রেললাইন উদ্বোধন শেষে আন্তঃনগর ট্রেন চলাচলের ঘোষণা দেন। এরপর থেকে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসসহ তিনটি লোকাল ট্রেন নবনির্মিত এ লাইনে চলাচল শুরু করে।
-জেডসি
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











