বিতর্কে জড়ালেন সানিয়া মির্জা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৫ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার
নতুন করে বিতর্কে জড়ালেন টেনিস তারকা সানিয়া মির্জা। পোল্ট্রির এক বিজ্ঞাপন করে রীতিমত সমালোচনা শুনতে হচ্ছে এ তারকাকে। শুধু তাই নয়, পোল্ট্রির এ বিজ্ঞাপন থেকে টেনিস তারকাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেন্টার অব সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (এসসিই)।
অ্যাডভার্টাইজমেন্ট স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়ার (এএসসিআই) বিচারেও ওই বিজ্ঞাপন জনমনে বিভ্রান্ত তৈরি করেছে। এসসিইর বক্তব্য, সানিয়া মির্জা যে পোল্ট্রির বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত সেখানে যে বার্তা দেওয়া হয়েছে তা দ্ব্যর্থ ও বিভ্রান্তিমূলক। এই প্রথম নয়, এর আগেও সেন্টার অব সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের তরফে চিঠি দিয়ে সানিয়াকে ওই বিজ্ঞাপন থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল।
এ ব্যাপারে সিএসই’র ভারতের খাদ্য নিরাপত্তা ও টক্সিনসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, আমিত খুরানাও সানিয়াকে ওই বিজ্ঞাপন থেকে সরে যেতে অনুরোধ করেছিলেন। সিএসই’র গবেষণার ওপর বিচার করে এএসসিআই জানিয়েছে, বিজ্ঞাপনটি সততা এবং সত্যতার নীতি লঙ্ঘন করেছে।
অল ইন্ডিয়া পোল্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে ২৩ মে’র মধ্যে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেয়ার অথবা সংশোধন করার নির্দেশ দিয়েছে এএসসিআই। যদিও সানিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন জবাব পাওয়া যায়নি।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











