বিদায়ী বছরে রেমিট্যান্স এলো রেকর্ড ২২ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
বিদায়ী ২০২১ সালে দেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড হয়েছে। সদ্য সমাপ্ত বছরটিতে বৈধ উপায়ে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২ হাজার ২০৭ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কোটি টাকার বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায় ২১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত মাসে (ডিসেম্বর) দেশে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
upay
এর আগে ২০২০ সালে একবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার।
এদিকে, চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ২৭০ কোটি ডলার বা ২০ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে এবার এক হাজার ২৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রেমিট্যান্স বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেয় সরকার। রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় তবে নতুন বছর থেকে এটি আরও বাড়ানো হয়েছে।
খাত সংশ্লিষ্টদের মতে, করোনাকালে দেশে রেমিট্যান্সের পরিমাণ বেশি আসার কারণ হলো অনেকে অনিশ্চয়তা থেকে জমানো টাকা দেশে পাঠিয়েছেন এবং এ সময় অবৈধ চ্যানেলগুলো বন্ধ থাকায় বাধ্য হয়ে সবাই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেছেন।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










