বিদায় কীভাবে বলি, স্যার!
ড. কাবেরী গায়েন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ এএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ছবিটি ফেসবুক থেকে নেয়া।
স্যার, আপনাকে নিয়ে লেখার মত মানসিক স্থিতিতে যেতে সময় লাগবে। তবে আপনার সাথে পরিচয় হবার আগেই দেখেছিলাম আপনাকে এক দারুণ দাবদাহের দিনে। রাজশাহীর মে মাসের গরমে যেখানে প্যারিস রোড বাঁক খেয়েছে পশ্চিম পাড়ার দিকে, এবং যেখানে বিশাল এক কৃষ্ণচূড়া গাছ ফুলের ভারে নত হয়ে থমকে আছে, নীচে জমেছে ঘাসের সাদা ফুল সবুজ জমিনে (ক্যাম্পাসে মারামারির বন্ধ), বাতাসে অল্প ধুলোর ঘ্রাণ, সেই রাস্তায় সদ্য বিকেলে টকটকে লাল শার্ট গায়ে একজন তরুণ সাইকেল চালিয়ে প্যারিস রোডের উপরে উঠে এলেন। এমন স্মার্ট তরুণ আর দেখিনি। এর কয়েক বছরের মধ্যেই সেই তরুণ অবসর নিয়েছেন যদিও। সেই ছবি স্থির।
এই তরুণের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা, সাম্যবাদী চিন্তা ও চর্চার ক্লাসে কিংবা রেটোরিকে দুপুরের ঘুম ভাঙ্গিয়ে নিয়ে আসা, কিংবা সাবাশ বাংলাদেশে কিংবা জুবেরীতে কিংবা শুচি আপা-সুমন-মৌলি-খালাম্মা-স্যারের সংসারের নিত্য যাতায়তে কিংবা খুলনার ফুলতলায় অজস্র স্মৃতিতে তিনি আমাদের স্যার। কী আশ্চর্য! স্যার যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও তখন ওখানে পড়াই!! ২০০৭ এর সেনাবিরোধী ছাত্রশিক্ষক অভ্যুত্থানে যখন বেশির ভাগ শিক্ষক জানালা খোলেন না, তখন এই অবসরপ্রাপ্ত তরুণের বাসায় আমরা কয়েকজন সভায় বসি, যার মধ্যে ছিলেন আরেক তরুণ সনৎ কুমার সাহা। আরও অনেক আগে, এই তরুণ বলেছিলেন শিক্ষক সমিতির সভায় এক শিক্ষকের মিনমিন করে বলা 'আমরা কেউই তো ধোয়া তুলসিপাতা নই' -এর বিপরীতে, ''এই যে, আমি, আমি ধোয়া তুলসিপাতা'।
২৩ শে অক্টোবর ২০২১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের পরীক্ষা নেবার জন্য ১৭ জনের টিম নিয়ে গেলাম আগের দিন। খুব ইচ্ছে ছিলো দেখে আসার এক ঝলক। কেউ কেউ বললেন, দেখা করা বারণ। পরদিন পরীক্ষাশেষে ফেরার পথে বললাম কাউকে কাউকে, এখানে এসেও দেখা করতে পারলাম না! একদিন শুধু স্যারকে দেখার জন্যই আসবো। মন বলছিলো, এখন কোন ইচ্ছে পূরণের জন্য ফের সুযোগ পাওয়া যায় না। সেই-ই ভালো। উইটি আড্ডা আর গরম দুপুরে সাইকেলে চড়া লাল টকটকে শার্ট পরা বাংলা সাহিত্যের রাজপুত্রের ছবিটাই স্থির হয়ে থাক।
বিদায় কীভাবে বলি, স্যার!
ড. কাবেরী গায়েন, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(লেখাটি ফেসবুক থেকে নেয়া)
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি




