ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২১:৫২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিদেশগামী শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৭ জুলাইয়ের মধ্যে ই-মেইলে আবেদন করার কথা জানিয়ে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়ের ‘করোনা সেল’।

পরিপত্রে বলা হয়, বিদেশে অধ্যয়নরত কিন্তু মহামারির কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে পাসপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট বা ছাত্রত্ব প্রমাণের সনদ বা স্টুডেন্ট আইডি স্ক্যান করে ইমেইলের মাধ্যমে জিআইপি বা পিডিএফ ফাইল পাঠাতে হবে।

নিবন্ধনের ইমেইল ঠিকানা- [email protected]

ইমেইলের বিষয় হিসেবে “Application for COVID-19 vaccination for students studying abroad (Passport No.)” উল্লেখ করতে হবে।

পাশাপাশি আবেদনকারীকে https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9 লিংকের গুগল ফর্মটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আবেদন পরবর্তী তিন কার্যদিবস পর সুরক্ষা ওয়েবসাইট থেকে চূড়ান্তভাবে টিকার জন্য নিবন্ধন করতে হবে। এছাড়া প্রাসঙ্গিক যে কোনো তথ্যের জন্য একই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

-জেডসি