বিদেশে নারীকর্মী পাঠানো বন্ধ করতে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত না করে বিদেশে (বিশেষ করে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ- সৌদি আরব, ইরান, জর্ডান, লেবানন ও সিরিয়ায়) নারীকর্মী পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সচিব, আইজিপি, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রিটটির শুনানি হতে পারে।
সোমবার (১৮ নভেম্বর) রিট দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আইনজীবী জামান আক্তার বুলবুল। এর আগে গত ১২ নভেম্বর কক্সবাজারের বাসিন্দা রাজিয়া খাতুন বাদী হয়ে এ রিট দায়ের করেন।
আইনজীবী জামান আক্তার বুলবুল জানান, রিট আবেদনটির ওপর আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
রিট আবেদনে বলা হয়েছে, সরকার মানবপাচার রোধে আইন করেছে। কিন্তু সে আইনের প্রয়োগের অভাবে নারীরা তাদের মানবাধিকার ও আইনি অধিকার প্রতিষ্ঠা করতে পারছেন না। প্রতিদিন বিদেশ থেকে অসংখ্য নারীকর্মী দেশে ফিরে আসছেন। কিন্তু তাদের পুনর্বাসন বা ক্ষতিপূরণের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এছাড়াও রিটে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি