ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ০:২১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

বিদ্যুতের তার পুকুরে পড়ে বাবা ও দুই মেয়েসহ নিহত চারজন

আপডেট: ০৯:৪৯ এএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার

1399113557Potuakhali-district-mep স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ধলাপাড়া গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে বাবা ও দুই মেয়েসহ চারজন মারা গেছেন। এলাকাবাসীর ভাষ্য, বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে পুকুরে পড়ায় পানি বিদ্যুতায়িত হয় এবং তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত ব্যক্তিরা হলেন আবদুল হাই (৫৫), তাঁর বড় মেয়ে বীণা (২২) ও ছোট মেয়ে মহুয়া (২০) ও আবদুল হাইয়ের ভগ্নিপতি ইব্রাহিম (৪৫)। প্রতিবেশী নাঈম মল্লিকের ভাষ্য, ওই বাড়ির পুকুরের পাশ দিয়ে বিদ্যুৎ​ সরবরাহের লাইন চলে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টির সময় বিদ্যুতের একটি খুঁটি কাত হয়ে পড়ে। এ সময় একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে পানি বিদ্যুতায়িত হয়। নাঈম মল্লিকের জানান, পুকুরের পানি এভাবে বিদ্যুতায়িত হয়ে থাকার বিষয়টি আবদুল হাইয়ের পরিবারের সদস্যরা টের পাননি। সকালে আবদুল হাই জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যান। তিনি পানিতে নামা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে বীণা ও মহুয়া এগিয়ে যান। পানিতে নামলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ওই তিনজনকে উদ্ধার করতে ইব্রাহিম পুকুরে নামেন। তিনিও একইভাবে পড়ে গেলে আশপাশের লোকজন পানি বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি আঁচ করেন।  ওই প্রতিবেশী বলেন, এরপর এ লাইনে বিদ্যুৎ সরবরাহকারী পল্লি বিদ্যুতের কালিশুরী এরিয়া অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে চারজনকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে পল্লি বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বলেন, এভাবে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি কেউ তাঁদের জানাননি। এ কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ ব্যাপারে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ২৪.০৭.২০১৫