ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:০৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

বিদ্যুৎস্পর্শে একসঙ্গে মারা গেলেন স্বামী-স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

নিহত কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫৫)।

নিহত কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫৫)।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রীর মৃত্যুর হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নতুন ঘরের ফ্লোরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনই একসঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত দম্পতির দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।