ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২৩:৩৭:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুর পর হার্ট অ্যাটাকে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম ফকিরের মৃত্যুর ৪ ঘণ্টা পর হার্ট অ্যাটাকে তার স্ত্রী রীনা পারভীনের মৃত্যু হয়েছে। 

রফিকুল জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকার মৃত নূরুল হক মাষ্টারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে করেন স্ত্রী রীনা পারভীন। পরে তাকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে ১১টার দিকে মমেকে চিকিৎসাধীন অবস্থায় রীনা পারভীন মারা যান। 

এই দম্পতি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সানি এবং মেয়ে ফাতেমা তুজ জহুরা জেনীর মা-বাবা।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।