ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৮:০২:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়ের প্রলোভন দিয়ে আপন বড় ভাইয়ের বিধবা স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধুর দেবর করিম হোসেন দুদু (৬০) এবং সাব্বির হোসেন (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ  পাঁচবিবি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন। পরে পুলিশ করিম হোসেন ও সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে। 

রোববার (৩ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই গৃহবধূর স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে ওই গৃহবধূ বাড়িতে একাই থাকতেন। এরপর দেবর করিম হোসেনের সঙ্গে ওই গৃহবধূর সর্ম্পক গড়ে ওঠে। বর্তমানে গৃহবধূ পাঁচ মাসের অন্তঃসত্বা। এ অবস্থায় তিনি করিম হোসেনকে বিয়ের কথা বলে আসছিলেন। কিন্তু করিম হোসেন কালক্ষেপন করে আসছিলেন। শনিবার রাতে করিম হোসেন তার নাতী সাব্বির হোসেনের সহযোগিতায় ঘরে প্রবেশ করে ওই গৃহবধুকে ধর্ষণ করেন।

পরে রাতেই ওই গৃহবধূ সন্তানের পিতৃ পরিচয় ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় করিম হোসেন ও সাব্বির হোসেনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই পুলিশ অভিযুক্ত দুজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।