ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৬:৫০:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিনা মূল্যে ১১ কোটি টাকার সার-বীজ পাচ্ছেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৩০ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

১৭টি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্য প্রায় ১১ কোটি টাকার বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। সাম্প্রতিক বন্যার ক্ষতি পোষাতে এ উদ্যোগ নিয়েছে সরকার। এতে উপকৃত হবেন ১ লাখ ৮৫ হাজার কৃষক।

এসব তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের (বিলম্বে চাষ করা যায়) আমন ধান বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে।

অন্যদিকে তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়ার কাজ চলমান আছে।

সূ্ত্র জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক বন্যায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোসহ দেশের ১৭ জেলার সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।