ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১৫:৪০:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছে বাংলাদেশ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। ৮.১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে। বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছে।

শনিবার বাংলাদেশে নিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূত মি. কার্লোস পেরেইরা মারকিউজ সাক্ষাৎ করেন স্পিকারের সঙ্গে। জাতীয় সংসদ কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় স্পিকার এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গভীর সমুদ্রবন্দর, ব্লু-ইকোনমি, বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে পর্তুগালের দ্বি-পাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। দু’দেশের সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’

এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে পর্তুগালের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

-জেডসি