বিপিএল মাতাতে ঢাকায় সালমান-ক্যাটরিনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে রাখতে ঢাকায় এসে পৌঁছেছেন বলিউডের সাবেক প্রেমিক-প্রেমিকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। রবিবার সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ৯টার দিকে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আজ রবিবার রাত সাড়ে সাতটায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে লাইভ পারফরমেন্স করবেন বলিউডের তারকা জুটি সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। তার আগে সাড়ে সাতটার দিকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছিলাম। আজ সকালে দুজনেই ঢাকায় এসেছেন। রাতে তারা স্টেজ পারফরমেন্স করবেন।’
তিনি জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী রেশমি মীর্জা। সন্ধ্যা ছয়টায় মঞ্চে আসবেন দেশের ব্যান্ড সংগীত জগতের জনপ্রিয় তারা জেমস। এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের একক পরিবেশনা।
সাড়ে সাতটার দিকে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই ঘণ্টা দেশীয় শিল্পীদের পরিবেশনার পর রাত সাড়ে ৯টায় প্রথমে মঞ্চে উঠবেন ক্যাটরিনা কাইফ। তার পারফরমেন্সের পর রাত ১০টায় হাজির হবেন সালমান খান। তিনি একা ২০ মিনিট মঞ্চ মাতানোর পর ১১টা পর্যন্ত চলবে তাদের দ্বৈত পরিবেশনা।
রবিবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের বিপিএল। এদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটিতে মুখোমুখী হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। দ্বিতীয়টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। সাত দলের বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











