ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৪:২৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

বিপুল ভোটে জয়ী হলেন রচনা ব্যানার্জি 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৫ জুন ২০২৪ বুধবার

রচনা ব্যানার্জি 

রচনা ব্যানার্জি 

চলতি বছর তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তখন সেই তালিকার অন্যতম চমক ছিলেন রচনা ব্যানার্জি। রাজনীতির ময়দানে নতুন হলেও প্রচারে কোনো কমতি রাখেননি। যদিও নানা সময় বিতর্কিত বা বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে থেকেছেন তবুও নিজের উপর দিয়ে লাইমলাইট সরতে দেননি।

অবশেষে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন রচনা-ই। বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারালেন। হুগলি কেন্দ্রে ৬৪ হাজার ৯৭২ ভোটে জয়ী হলেন রচনা।

তৃতীয়বারের মতো জয়ী কেবল রচনা একা নন। তৃণমূল কংগ্রেসের একাধিক তারকারা কর্মীরাই এদিন জয়ী হয়েছেন। ইউসুফ পাঠান অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেন। হিরণকে হারিয়ে জয়ী হন দেব। যাদবপুরে শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষও। অন্যদিকে মেদিনীপুরেও অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন জুন মালিয়া।