বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য প্রাণ দিলেন স্বামী
বিবিসি | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৬:১৩ এএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার
প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে স্ত্রীকে নিয়ে পাহাড়ে গেলেন স্বামী। কিন্তু বিধি বাম। হঠাৎ পাথর খসে পড়ে ধেয়ে আসতে লাগলো তাদের দিকে। আর তখনই স্ত্রীকে বাঁচতে নিজের জীবন উৎসর্গ করলেন স্বামী। বাঁচিয়ে গেলেন স্ত্রীকে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জোসেমিত জাতীয় পার্কের এল ক্যাপিটান শিলাপর্বতে এ ঘটনা ঘটে। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
অ্যান্ড্রু ফোস্টার (৩২)ও লুসি (২৮) নামের ওই দম্পতি কার্ডিফে বসবাস করত। তাঁদের প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করতে ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন তাঁরা। ফস্টার কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিদ্যায় পড়ালেখা করেছেন এবং পাতাগোনিয়ায় একটি পোশাক কোম্পানিতে চাকরি করতেন।
পর্বত আরোহণের সময় ওই দম্পতি লিখেছেন, ‘আমরা তরুণ বিবাহিত দম্পতি। আমরা অন্য কিছুর চেয়ে বাইরে বেরানোই বেশি উপভোগ করি এবং পর্বত আরোহণের অ্যাডভেঞ্চারও।’
লুসি তাঁর পরিবারকে বলেন, তিনি শুধুমাত্র বেঁচে ছিলেন কারণ তাঁর স্বামী দেখতে পাচ্ছিলেন সেখানে কী ঘটতে যাচ্ছে। তিনি তাঁকে রক্ষা করেছিলেন।
অ্যান্ড্রু ফস্টারের খালা জিলিয়ান স্টিফেনস দি টাইমস পত্রিকাকে বলেন, ‘ লুসি বলেছিল-অ্যান্ড্রু আমার জীবন বাঁচিয়েছে। তিনি আমাকে উপরে নিয়ে যান, যেন তিনি দেখতে পাচ্ছিলেন কী ঘটতে যাচ্ছে। তিনি আমার জীবন বাঁচান।’
স্টিফেনস আরো বলেন, এ ঘটনার পর ফস্টারের বাবা ডেভ ও মা জুলি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। বলে বোঝানো যাবে না তাঁরা কতখানি মর্মাহত। তিনি বলেন, ‘এটা একটি প্রকৃত প্রেমের গল্প।’
২০১৫ সালে ছুটির দিনে ইউরোপের সবচেয়ে পর্বতশৃঙ্গ আল্পসে স্কিং করতে যান। সেখানেই তাঁরা বাগদান সম্পন্ন করেন। পরের বছর তাঁরা বিয়ে করেন। এই দম্পত্তি ভ্রমণবিষয়ক একটি ব্লগ পরিচালনা করত।
পর্বত আরোহণের সব ধরনের সরঞ্জামাদিসহ এই দম্পতিকে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পর্বতের প্রায় ২০০ ফুট উঁচু থেকে পাথরটি পড়েছে।
স্কট গেডিম্যান নামের জোসেমিত জাতীয় পার্কের এক কর্মকর্তা বলেন, ‘ভুল জায়গায়, ভুল সময়ে, এটি ছিল একটি মর্মান্তিক ঘটনা।’
পার্ক কর্তৃপক্ষ জানায়, পাথর ধসে গত চার বছরের মধ্যে ফস্টারের মৃত্যুর ঘটনাই প্রথম। সেখানকার ফরেন অফিসের এক মুখপাত্র বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা ওই দুই পরিবারকে সব ধরনের সহায়তা দিচ্ছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











