বিবিসির সাংবাদিকের স্ত্রী-কন্যা খুন, আটক ১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যে জন হান্ট নামে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং দুই মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কাইল ক্লিফোর্ড (২৬) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে সাংবাদিক জন হান্টের নিজবাড়িতে হত্যাকাণ্ডটি ঘটে বলে জানানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট (৬১), এবং দুই মেয়ে হান্না হান্ট (২৮) এবং লুইস হান্ট (২৫) নিজবাড়িতে অবস্থানকালেই তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। হামলায় ক্রসবো (ধনুক জাতীয় অস্ত্র) ব্যবহার করা হয়। ব্যতিক্রমী এ হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনজন।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে, তিনি দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়েছেন। উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছ থেকে আহত অবস্থায় আটক করা হয় তাকে। কাইল ক্লিফোর্ড নামে ওই ব্যক্তিকে ধরতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ।
তবে ঠিক কী কারণে সাংবাদিক পরিবারের ওপর এ হামলা, সে রহস্য এখনও উদঘাটন করতে পারেনি তদন্তকারীরা। খুন হওয়া নারী কিংবা ভুক্তভোগী সাংবাদিকের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের পূর্বপরিচয় ছিল কি না তা যাচাই করাও সম্ভব হয়নি এখন পর্যন্ত।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসতেই বিবিসিসহ যুক্তরাজ্যের গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসিতে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন হান্ট। সংবাদমাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা






