বিমানের যাত্রীদের আস্থা অর্জন করুন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সততা ও আন্তরিকতার সাথে মানসম্পন্ন সেবা দেয়ার মাধ্যমে যাত্রীদের আস্থা অর্জন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আপনাদের একটি অনুরোধ করব, আমরা কষ্টার্জিত অর্থে এসব উড়োজাহাজ ক্রয় করেছি। আপনাদের অবশ্যই আন্তরিকতার সাথে এগুলোর রক্ষণাবেক্ষণ করতে এবং যাত্রীদের মানসম্পন্ন সেবা দিতে হবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা চতুর্থ অত্যাধুনিক উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে ভৌগলিক অবস্থানের কারণে জাতীয় পতাকাবাহী সংস্থাটি আরও অধিক যাত্রী বহন করতে সক্ষম হবে এবং পূর্ব ও পশ্চিমের মাঝে সেতুবন্ধন হয়ে উঠতে পারবে।
বাংলাদেশ থেকে রপ্তানিতে গতি আনতে দুটি কার্গো উড়োজাহাজ কেনার পরিকল্পনা সরকারের আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পণ্য পরিবহনে আমরা দুটি কার্গো বিমান ক্রয় করব। আমরা কার্গো ভিলেজ স্থাপন করব যাতে আরও সহজে রপ্তানি করতে পারব, আমরা এ পদক্ষেপ নেব।
বিমানের জন্য আরও তিনটি ড্যাস উড়োজাহাজ কেনার ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি শুনেছেন যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং অতি শিগগিরই দুটি উড়োজাহাজ বিক্রি করতে যাচ্ছে। কেউ একজন অর্ডার দেয়ার পর এখন আর এগুলো নিচ্ছে না। আমরা এ সুযোগটি কাজে লাগাব।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











