বিয়ের দুই বছর পর ঘর ভাঙছে লোপেজের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত
হলিউডের জনপ্রিয় জুটি পপতারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের ডিভোর্স গুঞ্জনটি অবশেষে সত্যি হতে চলেছে। বিয়ের প্রায় দুই বছর পর সংসার ভাঙছে তাদের।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ আগস্ট) দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন সুপিরিয়র কোর্টে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের আবেদন করেছেন অভিনেত্রী জেনিফার লোপেজ।
সরকারি নথিতে বিচ্ছেদের তারিখ ২৬ এপ্রিল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দু’জন অনেকদিন ধরেই আলাদা থাকছিলেন। তবে প্রথমদিকে বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা।
২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় এই যুগলের সাক্ষাৎ। সে সময় তাদের প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এরপর ২০০৩ সালে বাগদান সেরেছিলেন তারা । তবে এর পরের বছর তাদের বাগদান ভেঙে যায়।
২০২২ সালের ১৬ জুলাই প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর গাঁটছড়া বাঁধেন বেন ও লোপেজ।
বিয়ের পর লোপেজ নিজের ওয়েবসাইটে লিখেছিলেন, ‘বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল।’
বিয়ের পর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত লোপেজ ও বেনকে। সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে পাওয়া যায় তাদের। এর পর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন রটে। যদিও সেটা বরাবরই অস্বীকার করেছেন লোপেজ।
কয়েক মাস আগেই পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন কনসার্টগুলো বাতিল করেছিলেন লোপেজ। তখনই জল্পনা শুরু হয়েছিল সম্পর্ক নিয়ে জটিলতার কারণেই কনসার্ট বাতিল করেছেন তিনি।
যদিও বিবৃতিতে লোপেজ বলেছিলেন, পরিবারকে সময় দিতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে।
বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি ৫৪ বছর বয়সী লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






