বিলুপ্তির পথে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
সারা বিশ্বেরই আজ হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র জনগোষ্ঠীর মুখের ভাষা। প্রভাবশালী ভাষাগুলোর আগ্রাসনে বিপন্ন অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা। এর মধ্যে বেশকিছু ভাষা চিরতরে বিলুপ্তও হয়ে গেছে। আর কিছু টিকে আছে সংকটাপন্ন অবস্থায়। তাই বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাকে রক্ষা করতে ইউনেস্কোর আবেদন থাকলেও বাংলাদেশে প্রায় ১০টির মতো ভাষা এখন বিলুপ্তির পথে।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৪১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। কিন্তু এ ভাষার মাধ্যমে শিক্ষা ও চাকরির সুযোগ না থাকায় সংশ্লিষ্ট নৃগোষ্ঠীর মানুষরা তা চর্চা থেকে প্রায় বিরত আছেন। তাদের সন্তানরাও প্রচলিত বাংলায় শিক্ষাসহ নানা মাধ্যম চর্চা করছেন। ফলে নীরবেই বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে এ ভাষাগুলো। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বাংলাসহ মোট ভাষা রয়েছে ৪১টি। যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা আছে ৩৩টি।
এর ভেতরে ১৪টি ভাষাকে বিপন্ন হিসেবে চিহ্নিত করেছেন ভাষা গবেষকরা। একেবারে বিলুপ্ত হয়ে গেছে রাজবংশী, রাই, বাগদি, কোচ, হদি, কুঁড়ুখ, আদি মালতো ও ভালুর মতো আরও কয়েকটি ভাষা। বিপন্ন অবস্থায় রয়েছে খাসিয়া, সাঁওতাল, মুণ্ডা, মান্দি (গারো), ককবরক, লালেং (পাত্র), পালিয়া, মৈথেয়ী ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী, খুমি, বম, খেয়াং, পাংখো, লুসাই, ম্রো, চাক, ঠার বা থেক, মারমা, চাকমা, সাদরি ও হাজং।
এ ছাড়া সিং, কর্মকার, বেদিয়া, বর্মণ ও লোহার ভাষা চার্চার অবস্থাও মোটেও ভালো নয়। শুধু বান্দরবানের বেশির ভাগ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরই পাঠ নিতে হচ্ছে বাংলায়। ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে এমন অন্যান্য অঞ্চলের অবস্থা সহজেই অনুমেয়। জানা গেছে, রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সাঁওতাল ও মহল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শিশুরা ক্রমেই তাদের মাতৃভাষা থেকে সরে আসছে। এ দুই ভাষায় কোনো বিদ্যালয় না থাকার পাশাপাশি কর্মক্ষেত্রে তা ব্যবহার না হওয়ায় চর্চাও কমে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০টির মতো ভাষা বিলুপ্তির পথে রয়েছে। এর হাত থেকে রক্ষা করতে তাদের মাতৃভাষায় শিক্ষা ও সংস্কৃতি চর্চাকে উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি ভাষা নিয়ে গবেষণা ও বিলুপ্তির দিকে যাওয়া ভাষাগুলোকে রক্ষা করতে দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জীনাত ইমতিয়াজ আলী বলেন, ক্ষুদ্র জাতিসত্তার ভাষাগুলো টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







