ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:৫৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিশুকে মানবসম্পদে পরিণত করতে হবে। আর এ জন্য এসব  শিশুকে নিজের পরিবারের সদস্য মনে করে সমাজের সবাইকে সরকারের পাশাপাশি যথাযথ অবদান রাখতে হবে।

শামসুল হক টুকু বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) এর উদ্যোগে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে সাধ্যানুযায়ী প্রত্যক্ষ ভূমিকা পালন করে। স্বাধীনতার অব্যবহিত পরই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকল শিশু ও নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় সংবিধানে কয়েকটি ধারা সংযুক্ত করা হয়।

তিনি আরো বলেন, জাতির পিতার দৌহিত্রী ও শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল অটিজম নিয়ে অসামান্য অবদান রাখায় সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন। সরকার শিশুদের অধিকার রক্ষায় ও তাদের মানবসম্পদে পরিণত করতে নানাবিধ ভূমিকা পালন করছে। সরকার বিশ্বাস করে ২০৪১ সালের মাধ্যে উন্নত দেশ গড়তে হলে শিশু-নারী-পুরুষ সবার অবদান রাখা প্রয়োজন।

শামসুল হক টুকু ফিরোজা বারী শিশু হাসপাতালের হিমোফিলিয়া ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ড পরিদর্শণ করেন। এ সময় তিনি চিকিৎসা ব্যবস্থার বিষয়ে খবর নেন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষে শিশুদের উৎসাহ প্রদানের লক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু, বাশিকপের সাধারণ সম্পাদক মনিরুল আলম ও প্রাক্তন রাষ্ট্রদূত মশয়ূদ মান্নান বক্তব্য রাখেন।