ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ৫:২৭:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ইস্যুতে যা বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় গিয়ে খেলার অভিপ্রায় ব্যক্ত করে আইসিসিকে চিঠিও দিয়েছে।

বিষয়টার এখনও নিষ্পত্তি হয়নি, তার আগেই সংবাদ মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বোর্ড। তা নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিষয়টা নিয়ে কথা বলেছেন তামিম। তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট সবচেয়ে আগে থাকতে হবে। প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে।’

ঝোঁকের বসে সিদ্ধান্ত না নেওয়ার আহবানও জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনি ‍হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।’

পুরো পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর থেকে। এই বিষয়ে তামিমের ভাষ্য, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। এটাতে কোনো ডাউট নেই।’