‘বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে, এমন সংবাদ মিথ্যা’
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো গতকাল জানিয়েছিল, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তারা বিসিবিকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে।
বিসিবি অবশ্য দাবি করেছে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এমন কোনো বার্তা তাদের দেওয়া হয়নি। বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিস্তারিত জানিয়েছেন।
তিনি বলেন, 'আমরা তো ভেলিড রিজন নিয়ে কথা বলছি। একটা খেলোয়াড়কে যখন নিরাপত্তা দিতে অসুবিধা, এ কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটা দল, বাংলাদেশের একটা জনগোষ্ঠী তো বিরাট ব্যাপার। একটা প্রোপাগান্ডা চলছে, 'আইসিসি জানিয়েছে শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়'। আমি এটাকে প্রোপাগান্ডাই বলব, মিথ্যা নিউজ। আইসিসির সাথে যোগাযোগ হয়েছে একটা। তারা জানতে চেয়েছে কী কী ইস্যু, আমরা জানিয়েছি। আমরা এখন লিখে পাঠাব কী কী ইস্যু।'
শুধু ক্রিকেটাররাই নন, সাংবাদিক থেকে দর্শক সবার নিরাপত্তাই প্রাধান্য পাচ্ছে বোর্ডের কাছে, 'আপনারা শুনেছেন, আইসিসিকে বলেছিলাম আমাদের নিরাপত্তা কতটা জরুরী। আমাদের সুযোগ আছে খেলোয়াড়দের দেখার। কিন্তু এর বাইরে বড় জনগোষ্ঠী আছে। সাংবাদিক, স্পন্সর, ক্রীড়াপ্রেমী দর্শক। সব নিরাপত্তা তো বোর্ডের সম্ভব না, এজন্য সরকারের নির্দেশনা দিচ্ছি। যেকোনো বিদেশ সফরে যেতে আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে। সেই অর্ডার জানতে এসেছিলাম। সেফটি ও সিকিউরিটি উন্নতি না হলে আমরা এই বিশ্বকাপে আমাদের অধিকারের জন্য লড়াই করে যাব।'
বুলবুলের বিশ্বাস, জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি বিসিবির অবস্থান ও দাবি বুঝতে সমর্থ হবে, 'আমরা যৌক্তিক বিষয় নিয়ে কথা বলছি। এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনও এ ধরনের কথা বলেছি। আমাদের কাছে মনে হয়েছে তাই স্ট্রংলি এটা উত্থাপন করেছি। আইসিসিকে বোঝাবো। আমাদের মন্ত্রী মহোদয় যেমনটা বলে গেলেন। আগেও সিকিউরিটি ইস্যুতে এ ধরনের ইভেন্ট হয়েছে। হাইব্রিড বিশ্বকাপের মূল কারণই নিরাপত্তা। আশা করি আমাদের কারণগুলো স্টাবলিশ করতে পারব।'
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








