ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৪:০১:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপ থেকে বাংলাদেশের করুণ বিদায়

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

সাকীব আল হাসান

সাকীব আল হাসান

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল বাংলাদেশ। কলকাতার ইডেনে পাকিস্তানের কাছে হেরে শেষ চারের দৌড় থেকে বেরিয়ে গেলেন সাকিব আল হাসানের দল।

মোট সাতটি ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট হল ২। আর কোনও অঙ্কেই তাদের পক্ষে প্রথম চারে থাকা সম্ভব নয়। ফলে  শেষ দু’টি ম্যাচ এখন তাদের কাছে স্রেফ নিয়মরক্ষার। আগামী সোমবার দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ১১ নভেম্বর পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। শেষ চারে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার কাছে এই দু’টি ম্যাচেরই গুরুত্ব থাকতে পারে।

এখন পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ছয় ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮। ফলে ২ পয়েন্টে থাকা বাংলাদেশ তাদের শেষ দু’টি ম্যাচ জিতলেও ৬ পয়েন্টের বেশি পাবে না। সেই কারণেই বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।

বাংলাদেশ সাতটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। আফগানিস্তানকে হারিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। কিন্তু তারপর সাকিবদের হারতে হয় ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এমনকী নেদারল্যান্ডসের কাছেও। আজ মঙ্গলবার ইডেনে পাকিস্তানের কাছেও হেরে গেল তারা।