বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে শরিফুলের সাধুবাদ
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ এএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা প্রায় শেষ বাংলাদেশের। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলবে না জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বিসিবি। অন্যদিকে, আইসিসিও ভারতের বাইরে ম্যাচ সরিয়ে না নেওয়ার সিদ্ধান্তে অনড়। সবমিলিয়ে এই মেগা ইভেন্টে অংশগ্রহণ নিয়ে বিসিবির নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারকা পেসার শরিফুল ইসলাম।
শুক্রবার রাতে শেষ হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। যেখানে রানারআপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের জার্সিতে খেলা শরিফুল এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি (২৬) বোলার। যদিও ফাইনালে হারের হতাশাই তার সঙ্গী হয়েছে। পরবর্তীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভালো করব। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারি।’
বিশ্বকাপ খেলার সুযোগ হারালেও বিসিবির সিদ্ধান্তের বাইরে বেশি কিছু বলতে নারাজ বাঁ-হাতি এই পেসার, ‘আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।’
প্রসঙ্গত, বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন শরিফুল। ১২ ম্যাচে তার শিকার ২৬ উইকেট। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন গতবার ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন। সেরা বোলার হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও পুরস্কার জিতেছেন শরিফুল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








