বিশ্বকাপ সেমিফাইনালে সেঞ্চুরি করে লিচফিল্ডের রেকর্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার
ফিবি লিচফিল্ড। ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ফিবি লিচফিল্ড। মাত্র ৯৩ বলে ৩টি ছক্কা ও ১৭টি চারে ১১৯ রান করেন এই তারকা। এর মাধ্যমে দারুণ কিছু রেকর্ড গড়ে ফেলেন তিনি।
নাভি মুম্বাইয়ে করা এই সেঞ্চুরি তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়। বিশ্বকাপে এই প্রথম সেঞ্চুরি হাঁকালেন ২২ বছর ১৯৫ দিন বয়সী বাঁহাতি ব্যাটার। মেয়েদের বিশ্বকাপের নকআউট ম্যাচে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও সেঞ্চুরির রেকর্ড গড়লেন লিচফিল্ড। আর এই প্রতিযোগিতার ইতিহাসে শতক করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটার তিনি।
এছাড়াও বিশ্বকাপের নকআউট ম্যাচে লিচফিল্ডের ১১৯ রানের ইনিংস অস্ট্রেলিয়ার জার্সিতে তৃতীয় সর্বোচ্চ। প্রথম দুই রেকর্ডই অ্যালিসা হিলির। ২০২২ আসরের সেমিফাইনালে ১২৯ ও ফাইনালে ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
এদিন ৪৫ বলে ফিফটি স্পর্শ করেন লিচফিল্ড। আর শতক হাঁকাতে খরচ করেন মোটে ৭৭ বল। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে লিচফিল্ডের লাগে কেবল ৩২ বল। তার সেঞ্চুরির ওপর ভর করেই প্রথমে ব্যাটিং করা অস্ট্রেলিয়া ৩৩৮ রানের বিশাল সংগ্রহ গড়ে।
এদিকে চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছে অস্ট্রেলিয়া। লিগ পর্বের সেরা দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের বিপক্ষে খেলতে নেমে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছে এই দলটি।
সেমিফাইনালে ভারতের বিপক্ষে অজি ওপেনার ফোবি লিচফিল্ডের সেঞ্চুরির সুবাদে নারী ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি করার রেকর্ড এখন অস্ট্রেলিয়ার দখলে। এই রেকর্ডের মাধ্যমে ইংলিশ মেয়েদের দীর্ঘ ২৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল তারা।
এর আগে নারী ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির রেকর্ডটি ইংল্যান্ডের দখলে ছিল। ১৯৯৩ সালের বিশ্বকাপে প্রথমবার এই রেকর্ড গড়ার পর ২০১৭ সালের আসরেও তারা ৫টি সেঞ্চুরি করেছিল। এবার অস্ট্রেলিয়া ১টি সেঞ্চুরি বেশি হাঁকিয়ে ইংল্যান্ডের সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







