বিশ্বজুড়ে কমেছে মৃত্যু, হ্রাসের পরও শনাক্ত সাড়ে পাঁচ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ এএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে গত একদিনে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে এসেছে। একইসঙ্গে কমেছে নতুন করে শনাক্ত রোগীর সংখ্যাও। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২শ’এর বেশি মানুষ। এই সময়ে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে পাঁচ লাখে।
শুক্রবার (১৭ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গেলো একদিনে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬২ জন, আগের দিনের তুলনায় যা কমেছে প্রায় শ’খানেক। এই নিয়ে করোনার শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৬৩ লাখ ৩৭ হাজার ৮৯৪ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৯০৪ জন, আগের দিনের তুলনায় যা কমেছে প্রায় ১৫ হাজারের মতো। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৬০ জনে।
বিগত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ইউরোপের দেশ জার্মানিতে। আর করোনায় দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, কানাডা, রাশিয়া, ইতালি ও যুক্তরাজ্য।
গেলো ২৪ ঘণ্টায় আরা বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১৫১ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ইউরোপের দেশটিতে ২ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪০ হাজার ২৯২ জন মারা গেছেন।
এদিকে গত একদিনে বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। করোনা আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। গেলো দিনে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন এবং নতুন করে করপোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৯৩৪ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৭০৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জনের।
গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৩ জন এবং মারা গেছেন ১৭০ জন। মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭৮ লাখ ৬১ হাজার ১৩২ জন এবং মারা গেছেন ১০ লাখ ৩৭ হাজার ৯২৮ জন।
গত একদিনে রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩২৬ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ৪২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ২৭০ জনের।
বিগত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ৬১ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ৪৭২ জন।
গেলো একদিনে ইউরোপের আরেক দেশ ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ৬৪ জন। এই নিয়ে করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৭৬৪ জনের এবং মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৬১৭ জন।
গত ২৪ ঘন্টায় ফ্রান্সে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৪৯ জন। করোনার শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৮ হাজার ৮৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ জন মারা গেছেন।
বিগত একদিনে এশিয়ার দেশ তাইওয়ানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ২২১ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ৩৫ হাজার ৫৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৭১৪ জনের।
গেলো একদিনে কানাডায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৫ জন এবং মারা গেছেন ১১৫ জন। অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ৭২ জন। ফিনল্যান্ডে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ৫৭ জন। চিলিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৬ জন। জাপানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ২৮ জন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও


