বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে ৪৪৭ জনের। করোনা বিষয়ক হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের হিসাবে ৮ আগস্ট যেখানে করোনায় মৃত্যু ছিল ৭৮০ জন। সেটা একদিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।
মঙ্গলবার (৯ আগস্ট) এর নতুন প্রকাশিত তথ্যে করোনায় মৃত্যুর হার বাড়তে দেখা যায়। করোনায় মৃত্যু বাড়লেও এদিন অবশ্য বিশ্বব্যাপী করোনায় শনাক্তের হার কমতে দেখা গেছে। ৮ আগস্টের হিসাবে বিশ্বব্যাপী করোনায় শনাক্ত রোগী পাওয়া যায় ৫ লাখ ৫৬ হাজার ৫১ জনের। ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি কমে ৫ লাখেরও নিচে নেমে এসেছে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যমতে ৯ আগস্ট করোনাভাইরাসে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন। এর ফলে বিশ্বে করোনায় শুরু থেকে মোট আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫৮ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ৭০১ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে যথারীতি সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে এশিয়ান দেশ জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৬৩ জন। মহামারিটির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩৩ হাজার ৬৬৩ জন।
অপরদিকে করোনায় প্রাণহানির ঘটনায় গত ২৪ ঘণ্টায় তালিকার শীর্ষে চলে এসেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। একদিনের ব্যবধানে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৮ জনে। এছাড়াও সংক্রমিত হয়েছে ১৭ হাজার ৪০৯ জনে। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্তের তালিকায় ব্রাজিল বর্তমানে যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০০ জন এবং মারা গেছেন ১২৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৪০ লাখ ১ হাজার ৮৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫৯ হাজার ১৪ জন মারা গেছেন।
এছাড়াও ইউরোপের দেশ ফ্রান্সে নতুন করে এই মহামারিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯০ জন এবং মারা গেছেন ১০৯ জন। করোনার শুরু থেকে ফরাসিতে ৩ কোটি ৪০ লাখ ৭৯ হাজার ৬৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫২ হাজার ৭১১ জন মারা গেছেন।
ইউরোপের অন্য দেশ ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ১১৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৪০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৩ হাজার ২৪৯ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগীর দেখা পাওয়া যায়। এরপর ২০২০ সালের শুরু থেকে বিশ্বব্যাপী এই মহামারিটি ছড়িয়ে যাওয়ায় ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে আখ্যায়িত করা হয়। এর আগে সেই বছরের জানুয়ারির ২০ তারিখে বিশ্বজুড়ে করোনার সতর্কতা হিসেবে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম



