ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১:০৮:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সোয়া লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও সাত হাজার চারশ বেশি মানুষ। ফলে বিশ্বজুড়ে কোভিড-১৯য়ে আক্রান্ত হয়ে সোয়া লাখের বেশি মানুষ মারা গেল।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ও মেডিসিনের সূত্র অনুযায়ী এই মুহূর্তে মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭২৫ জন। আর বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন আরও প্রায় ২০ লাখের মতো মানুষ, অর্থাৎ ১৯ লাখ ৯৯ হাজার ৩৭৯ জন।

করোনা থেকে সেরে উঠেছেন আরও ৪ লাখ ৭৮ হাজার ৯৩২ জন। তবে এখনও চিকিৎসাধীন রয়েছেন বিশ্বের প্রায় ১৪ লাখের মতো মানুষ। এদের মধ্যে ৫১ হাজার ৬০৫ জনের অবস্থা গুরুতর।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু এই দুই বিভাগেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখানে মোট আক্রান্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষ। আর মারা গেছে ২৬ হাজার ৬৪ জন।

দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন এবং মারা গেছে ২১ হাজার ৬৭ জন।

করোনায় মৃত্যুতে বিশ্বের তৃতীয় স্থানে থাকা স্পেনে মারা গেছে মোট ১৮ হাজার ২৫৫ জন। তবে মোট করোনায় আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের এই দেশটি। এখানে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৬০ জন।

এছাড়া ইউরোপের আরেক দেশ ফ্রান্সে মোট আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন এবং মৃত্যু ১৫ হাজার ৭২৯ জন। জার্মানিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ২১০ জন এবং মোট মৃত্যু ৩ হাজার ৪৯৫ জন।

-জেডসি