ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ০:০৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

বিশ্বনাথে বাসচাপায় শিশু নিহত, চালক আটক

আপডেট: ০১:৪৬ পিএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার

accidentস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : সিলেটের বিশ্বনাথে বাসচাপায় মনিরুল ইসলাম নামে ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বেলা দেড়টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মনিরুল কালিগঞ্জ বাজার আবু বক্করের কলোনীর আবুল কালামের ছেলে। তার গ্রামের বাড়ি নেত্রকোনার মদন থানার বাশইর গ্রামে।
 
এদিকে ঘাতক বাসটির চালক মানিক মিয়াকে (৪৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মানিক বিশ্বনাথ উপজেলার বিদায় সুলপানী গ্রামের মৃত হাসমত উল্লার ছেলে।
 
বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোষ্মামী উইমেননিউজকে জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে এসেছেন। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছেন এখন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালক মানিককে আটক করা হয়েছে।
২৪.০৭.২০১৫