ঢাকা, বুধবার ১১, নভেম্বর ২০২৬ ৪:০১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাদরাসায় আগুন:৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসার প্রভাব সরাসরি বিশ্ববাজারের স্বর্ণের দামে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কার্যদিবসে ১ শতাংশের বেশি বাড়ার পর মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দাম কমেছে।

এদিন বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১১৫ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ ডলার ৯০ সেন্ট হয়েছে।

বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের দাম আগের সেশনে যে উচ্চতায় উঠেছিল, সেখান থেকে কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণেই এমনটা হতে পারে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত থাকলে এবং এর প্রভাবে তেলের দাম কমতে থাকলে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, তেলের দামের পরিবর্তন ডলার, মূল্যস্ফীতি ও সুদহারের প্রত্যাশায় প্রভাব ফেলে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখছেন তিনি। এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা তাকে অনুরোধ জানিয়েছেন। এর প্রভাবে মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দামও কমেছে।


আরও পড়ুন
টানা দ্বিতীয় দিনের মতো তেলের দামে পতন
টানা দ্বিতীয় দিনের মতো তেলের দামে পতন
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের রিচমন্ড শাখার প্রেসিডেন্ট টম বারকিন বলেছেন, মূল্যস্ফীতি মোকাবিলায় মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোনো উচিত। ডিসেম্বরের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে তার নির্দিষ্ট কোনো পূর্বাভাস নেই।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিসেম্বরের বৈঠকে ফেড সুদহার বাড়াতে পারে বলে ধারণা করছেন ৮৪ শতাংশ বিনিয়োগকারী। সুদহার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমতে পারে।

এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে। মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশের কথা রয়েছে। এরপর শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৫৭১ ডলার ৭০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৭ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।