‘বিশ্বসেরা হতে ইয়ামালের বান্ধবী থাকা গুরুত্বপূর্ণ’
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
বর্তমান ফুটবল বিশ্বের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। কৈশোরেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড। তার মাঝে সেরা ফুটবলারের সম্ভাবনা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। কঠোর পরিশ্রম, দৃঢ়তা আর ফিটনেস ধরে রাখলে একসময় সেরা হওয়া তার জন্য অসম্ভব নয়। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের লিজেন্ড পাওলো ফুত্রে বিশ্বসেরা হওয়ার জন্য ইয়ামালকে দিলেন অদ্ভুত পরামর্শ।
‘এল কাফেলিতো’ অনুষ্ঠানে ফুত্রে বলেছেন, ‘লামিনে ইয়ামাল বিশ্বের সেরা হবে... কিন্তু তাকে দ্রুত একজন বান্ধবী খুঁজে নিতে হবে।’ সঞ্চালক হোসেপ পেদ্রেরোল বিস্মিত হয়ে জানতে চান, কীভাবে? তিনি বলে গেলেন, ‘লামিনে ইয়ামাল অল্প বয়সী (১৮ বছর)। তার একজন বান্ধবী থাকা দরকার।’
নিজের অভিজ্ঞতা থেকে ফুত্রে বললেন, ‘যখন আমি আমার বাচ্চাদের মায়ের সঙ্গে দেখা হলো, তখন থেকে আমি শতভাগ পেশাদার ফুটবলার হতে শুরু করেছিলাম।’ সাবেক স্ত্রী তার মনোযোগ বাড়াতে সাহায্য করেছিল কি না প্রশ্নে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই। আমি আগের মতো অত বেশি বাইরে বের হতাম না। তারপর থেকে পোর্তোর ড্রেসিংরুমে আমার অবস্থা অন্যরকম হলো। কারণ আমি আরও বেশি দায়িত্বশীল হলাম।’
ইয়ামাল এরই মধ্যে দুজন বান্ধবীর সঙ্গে অভিসারে মেতেছিলেন। দুজনের সঙ্গেই বিচ্ছেদ হয়েছে তার। তার প্রথম সম্পর্ক তৈরি হয় ইনফ্লুয়েন্সার অ্যালেক্স পাদিল্লার সঙ্গে। তবে আর্জেন্টাইন পপ তারকা নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশি চর্চা হয়েছে। গত জুনে ইয়ামালের ১৮তম জন্মদিনে আলোচনায় আসেন নিকোল। বার্সেলোনার খেলা হলেই গ্যালারিতে দেখা যেত এই পপ তারকাকে। চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোস ম্যাচে গোল করে নিকোলের উদ্দেশ্য করে উড়ন্ত চুমু দেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু গণমাধ্যমে আসা এই সম্পর্ক ৬৭ দিনের বেশি টিকেনি।
এখন আপাতত একাই আছেন ইয়ামাল। তবে ঠিকই গোলমুখের সামনে নিজের কাজ করে যাচ্ছেন তিনি। এখন দেখার অপেক্ষা, বিশ্বসেরা হতে ফুত্রের এই অদ্ভুত পরামর্শ মেনে নতুন বান্ধবীকে তিনি খুঁজে পান কি না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







