বিশ্বের তৃতীয় ধনী পোষাপ্রাণী ‘অলিভিয়া বেনসন’!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
সুইফটের বিড়াল ‘অলিভিয়া বেনসন’
আবারও সংবাদের শিরোনামে বিখ্যাত আমেরিকান গায়িকা টেলর সুইফট। না এবার কোনো অ্যালবাম বা মিউজিক ভিডিওর কারণে নয়, যুক্তরাষ্ট্রের পপ তারকা টেলর সুইফট এবার খবরের শিরোনাম হয়েছে নিজের পোষা বিড়ালের কারণে।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সুইফটের পোষা বিড়াল অলিভিয়া বেনসনের নাম উঠছে বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণীর তালিকায়।
টেলর একজন সফল গায়িকা হওয়ার পাশাপাশি তিন বিড়াল অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে এবং বেঞ্জামিন বাটনেরও মা। যদিও তার পোষা প্রাণীর কোনো ইনস্টাগ্রাম হ্যান্ডেল নেই। গায়িকার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝে দেখা মেলে তার বিড়ালদের।
অল অ্যাবাউট ক্যাটসের একটি প্রতিবেদন অনুসারে, টেলর সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণী হয়ে উঠেছে। যে বিড়ালটির মূল্য ৯৭ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা। রিপোর্টে বলা হয়েছে, অলিভিয়া তার মালিক টেলর সুইফটের সঙ্গে অনেকগুলো মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে ক্যামিও করে এই সম্পদের অধিকারী হয়েছে।
২০১৪ সালে টেলর সুইফট অলিভিয়া বেনসনকে দত্তক নিয়েছিলেন। আমেরিকার ক্রাইম ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিম ইউনিট’র একটি চরিত্র অলিভিয়া বেনসনের নামানুসারে রাখেন বিড়ালটির নাম। টেলরের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিদিনই চতুর বিড়ালটিকে দেখা যায়।
উল্লেখ্য, সবচেয়ে ধনী পোষা প্রাণীর খেতাবটি গেছে ‘গুন্থার ছয়’ নামক একটি জার্মান শেফার্ডের কাছে। যার মালিকানা গুন্থার কর্পোরেশনের। কুকুরটির মূল্য ৫০০ মিলিয়ন ডলার। দ্বিতীয় ধনী পোষ্য হলো নালা বিড়াল। যার মূল্য ১০০ মিলিয়ন ডলার। এবং তারপরেই এসেছে টেলর সুইফটের অলিভিয়ার নাম।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি