বিশ্বের প্রবৃদ্ধি দুই শতাংশের বেশি হ্রাস পেতে পারে: আইএমএফ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। ফাইল ছবি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন, প্রধান অর্থনীতির ধীরগতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি দুই শতাংশের নিচে নেমে যেতে পারে। যা সর্বশেষ দেখা গিয়েছিল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় এবং ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়।
রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ফলে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি গুলো সংকটে পতিত হয়। এই যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি মূল্য বৃদ্ধির সাথে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং চীনে মন্দা পরিস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।
২০২৩ সালের জন্য তহবিলের সাম্প্রতিক প্রত্যাশার কথা উল্লেখ করে বৃহস্পতিবার রয়টার্স নেক্সট কনফারেন্সে জর্জিয়েভা বলেছেন, ‘প্রবৃদ্ধি আরও মন্থর হয়ে দুই শতাংশের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন, ‘যখন আমরা সাম্প্রতিকতম সূচকগুলো দেখি, আমরা উদ্বিগ্ন যে এই সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আশা করছে,এই বছর বা আগামী বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশেরও বেশি সঙ্কুচিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন স্থবির হয়ে পড়বে।
জর্জিয়েভা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনে একযোগে মন্থরতার বিষয়টি উদ্বেগজনক’ এবং চীনের মন্থর প্রবৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এটি উদ্বেগজনক যে বিশ্ব চীনের উপর ভরসা করেছে প্রবৃদ্ধির জন্য। যেখানে ‘বৈশ্বিক প্রবৃদ্ধির প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ’ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সম্প্রসারণ থেকে আসছে।
বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, বিশ্ব অর্থনীতি ২০২০ সালে ৩ দশমিক ৩ শতাংশ এবং ২০০৯ সালে ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











