ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৫৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

বিশ্বের যেসব দেশে ঈদ শনিবার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ৭টি দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ দেশ অবশ্য এখনও এ ঘোষণা দেয়নি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) মাগরিবের নামাজের পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে রোববার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের ইসলাম ধর্মাবলম্বীরা। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে মালয়েশিয়া। একই দিন ঈদ উদযাপন করবে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেই।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে জানায়, জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

অপরদিকে ১৩টি আরব দেশের ২৫ জন বিশেষজ্ঞ জ্যোতির্বিদ যৌথভাবে ঘোষণা করেছেন, আরব ও ইসলামী অঞ্চলে বৃহস্পতিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না।

ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে, কোন মাস ২৯ বা ৩০ দিনের হবে, তা চাঁদ দেখে নির্ধারণ করা হয়। মূলত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশ শাওয়াল মাসের চাঁদের দিকে নজর রাখছে। যারা বৃহস্পতিবার চাঁদ দেখতে পাননি তারা ইতোমধ্যে শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।