বিশ্বের শীর্ষ নারী শাসক শেখ হাসিনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
বিশ্বের শীর্ষ নারী শাসকের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান হিসেবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যুক্তরাজ্যের মার্গারেট থ্যাচার এবং শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গার রেকর্ড ভেঙেছেন তিনি।
সোমবার উইকিলিকসের এক জরিপের তথ্যের ভিত্তিতে ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
জরিপে বলা হয়েছে, টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। প্রথম মেয়াদে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। পরে ২০০৮ সালে বিপুল ভোটে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এর পর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নিরঙ্কুশ জয় পায় তার দল আওয়ামী লীগ।
চলতি বছরের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ইতিমধ্যে এ পদে ১৫ বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন তিনি।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছরের বেশি ক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী। মার্গারেট থ্যাচার ব্রিটেন শাসন করেছেন ১১ বছর ২০৮ দিন। আর চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুভাবেই ক্ষমতায় ছিলেন ১১ বছর ৭ দিন।
জরিপ অনুসারে, ১৯৯৭ থেকে ২০১৭ পর্যন্ত ২০ বছর ১০৫ দিন দেশ শাসন করেছেন সেন্ট লুসিয়ার গভর্নর জেনারেল ডেম পারলেট লুইজি। তিনি সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা নারী। আইসল্যান্ডের ভিগডিস ফিনবোগডোটিয়ার ক্ষমতায় ছিলেন ১৯৮০ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রায় ১৬ বছর। তবে বিশ্ব রাজনীতিতে এ দুই নেতা খুব বেশি পরিচিত ছিলেন না।
ডেম উজেনিন ডোমেনিকার প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮০ সালের ২১ জুলাই থেকে ১৯৯৫ সালের ১৪ জুন পর্যন্ত ১৪ বছর ৩২৮ দিন তার দেশ শাসন করেছেন। ম্যারি ম্যাকঅ্যালিজ ১৩ বছর ৩৬৪ দিনের জন্য আয়ারল্যান্ডের নারী প্রেসিডেন্ট ছিলেন।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বিশ্বের নারী রাষ্ট্রপ্রধানদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। তিনি ২০০৫ সালের ২২ নভেম্বর ক্ষমতা গ্রহণের পর থেকে এখনও জার্মানির ক্ষমতায় আছেন।
বিশ্বে সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান হিসেবে চার নারী সর্বাধিক পরিচিত। ইন্দিরা গান্ধী, মার্গারেট থ্যাচার, অ্যাঙ্গেলা মার্কেল ও শেখ হাসিনা তাদের দেশের প্রেক্ষাপট থেকে একটি নতুন দিকনির্দেশনা এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন।
চতুর্থবার ক্ষমতা গ্রহণের মাধ্যমের হাসিনা অন্য বিশ্ববিখ্যাত নেত্রীদেরকে পেছনে ফেলেছেন। বাংলাদেশ গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১৯০০ ডলার হয়েছে, যা কয়েক বছর আগে এক হাজার ডলারের নিচে ছিল।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার





