ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:১৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

বিশ্বের সবচেয়ে ধনী এই নারী, কে তিনি!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার

বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রান্সের ফ্র্যাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।

বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রান্সের ফ্র্যাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।

বিশ্বের সবচেয়ে ধনী এই নারী, যার সম্পত্তির পরিমাণ মুকেশ আম্বানির থেকেও বেশি। কে তিনি! ভারত বিখ্যাত ধনকুবের বলা হলে প্রথমেই সকলের মনে আসে মুকেশ আম্বানীর নাম। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে তার কাছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার তিনি। তিনি ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। 

ভারতে বিখ্যাত ধনকুবের তালিকাতে গৌতম আদানি রয়েছেন দ্বিতীয় স্থানে। তবে এই দুই শিল্পপতি ছাড়াও রয়েছেন একজন নারী যার সম্পত্তির পরিমাণ মুকেশ আম্বানির চেয়েও বেশি।

ইনি হলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী যার কাছে গৌতম আদানির থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ সম্পত্তি রয়েছে। বিশ্ব বিখ্যাত ধনকুবেরদের তালিকাতে তিনি মুকেশ আম্বানির ঠিক আগে রয়েছেন। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারসদের তালিকাতে সদ্য উঠে এসেছে তার নাম। তিনি ফ্রান্সের নাগরিক এবং এখন থাকেন রাজধানী প্যারিসে।

বিশ্বের সবচেয়ে ধনী এই নারীর নাম ফ্র্যাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স। তিনি বিশ্ব বিখ্যাত কোম্পানি লরিয়াল-এর প্রতিষ্ঠাতার নাতনী। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে তার এবং তার পরিবারের ৩৩ শতাংশ শেয়ার রয়েছে। তিনি এখন এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৮৬.৩ বিলিয়ন ডলার।

২০১৭ সালে তার মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে এই প্রতিষ্ঠানের মালিকানা পান তিনি। তার মা লিলিয়েন বেটেনকোর্ট ততদিন পর্যন্ত ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী। মা মারা যাওয়ার পর তিনি এই সুযোগ পান। এখন তার পরিচালনায় লরিয়াল বিশ্ববিখ্যাত কোম্পানি হয়ে উঠেছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।