বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ লুসি র্যান্ডন মঙ্গলবার মারা গেছেন। মৃত্যুকালে ফ্রান্সের এ নারীর বয়স হয়েছিল ১১৮ বছর।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের পরামর্শক এবং বার্ধক্যবিদ রবার্ট ডি ইয়ং বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, লুসি মারা যাওয়ার পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি পাবেন স্পেনের ১১৫ বছর বয়সী নারী মারিয়া ব্রানাস মোরেরা।
তবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আগে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ মারিয়ার কাগজপত্র পরীক্ষা এবং তার পরিবারের সাক্ষাৎকার নেবে।
এমন বিরল স্বীকৃতি পেতে যাওয়া মারিয়ার ৭৮ বছর বয়সী ছোটো মেয়ে রোসা মোরেট জানিয়েছেন, তার মা জীবনে কখনো হাসপাতালে যাননি। তার দাবি, জিনগত কারণেই তার মা ‘দীর্ঘজীবি’ হয়েছেন।
রোসা মোরেট স্পেনের একটি স্থানীয় টিভি চ্যানেলকে বলেছেন, ‘আমার মা কখনো হাসপাতালে যাননি। কখনো তার হাড় ভাঙেনি। তিনি ঠিক আছেন, তার শরীরে কোনো ব্যথা নেই।’
মারিয়া ব্রানাস মোরেরা ১৯০৭ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেন। তার জন্মের কিছুদিন আগে তার পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়।
প্রথম বিশ্বযুদ্ধ শুরুর পর ১৯১৫ সালে তার পুরো পরিবার জাহাজে করে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশ স্পেনে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু যক্ষ্মায় আক্রান্ত হয়ে জাহাজেই তার বাবা মারা যান এবং তাকে বহনকারী কফিনটি সমুদ্রে ফেলে দেওয়া হয়।
স্পেনে ফিরে মারিয়া এবং তার মা বার্সেলোনায় বসবাস শুরু করেন। ১৯৩১ সালে মারিয়া একজন চিকিৎসকে বিয়ে করেন। প্রায় পাঁচ দশক একসঙ্গে থাকার পর তার স্বামী ৭২ বছর বয়সে মারা যান।
মারিয়ার তিন সন্তান এবং ২২ জন নাতি-পুতি রয়েছে। তিন সন্তানের মধ্যে একজন মারা গেছেন।
মারিয়া বর্তমানে একটি বৃদ্ধাশ্রমে রয়েছেন। ২০১৯ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও পুরোপুরি সেরে ওঠেন।
২০১৯ সালে বার্সেলোনাভিত্তিক একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মারিয়া বলেছিলেন, ‘আমি বিশেষ কিছু করিনি। শুধু প্রাণবন্ত থাকার চেষ্টা করেছি।’
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







