বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ছাড়াল ৫৩ কোটি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বিশ্বজুড়ে চলমান মহামারী করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫৩ কোটি ছাড়িয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে মহামারীর প্রকোপ অনেকটাই কমে আসলেও পুরোপুরি নির্মূল হয়নি। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও অস্ট্রেলিয়ার মত দেশগুলোতে এখনও করোনার চিত্র বাড়বাড়ন্ত।
গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬০ হাজার ৬০৩ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০৪ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ।
করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত হয়েছে ৫৩ কোটি ১ লাখ ৪২ হাজার। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭ হাজার ৫৭৬ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫০ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৮৯২ জন।
২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া করোনা মহামারীতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৮৫ হাজার ৮২৩ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার জনের শনাক্ত হয়েছে। একই সময়ে ২১০ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৭০৪ জনের।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছে।
করোনা শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। চীনের কিছু এলাকায় ও উত্তর কোরিয়া ছাড়া বিশ্বের কোথাও করোনার কঠোর নিষেধাজ্ঞা নেই।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



