বিশ্বে করোনায় আক্রান্ত কমেছে, বেড়েছে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৭৪২ জনের মৃত্যু হয়েছে; যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে তিন শ’। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৪০ জন; যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৭৭ হাজার।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখনপর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ১ লাখ ৯ হাজার ৫৬০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭২ হাজার ৫১১ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৭ জন এবং মারা গেছেন ৫৩ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। এ সময় দেশটিতে মারা গেছেন ১১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২১ জন।
একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪০৩ জন এবং মারা গেছেন ৯২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ৮২ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯৫ জন এবং মারা গেছেন ২২ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৭২ জন এবং মারা গেছেন ২০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০ জন এবং মারা গেছেন ১১ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০ জন এবং মারা গেছেন ৯৩ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








